৫ মে ২০২৬

বিরোধীদলীয় নেতা হবেন এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিরোধীদলীয় নেতা হবেন এরশাদ

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় আজ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের হয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যাতে লেখা রয়েছে - সকলের অবগতির জন্য : জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারী দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত হবেন না। সংসদের মাননীয় স্পীকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ ক রছি।

প্রসঙ্গত, বিরোধী দলে নয় ‘জাতীয় পার্টি সরকারেই থাকতে চায় বলে জানিয়েছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বৃহস্পতিবার দুপুরে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন। মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা মহাজোটে থেকেই নির্বাচন করেছি। আমরা মহাজোটেই থাকতে চাই। সংসদে বিরোধী দলের আসনে বসতে চাই না।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি