বাংলাদেশ
আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সংবিধান অনুযায়ী বিরোধীদল জাতীয় পার্টি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সারাদেশেই সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর ৪০ শতাংশ ভোট অনেক যথেষ্ট। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রচন্ড চাপে ছিলো। তারা খুব পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরবিচ্ছিন্ন বিদ্যৎ সরবরাহ করা। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে।
বিপি/টিআই