৭ মে ২০২৬

বিরিয়ানি-বাকরখানির স্বাদে তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিরিয়ানি-বাকরখানির স্বাদে তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পরিচিত হতে পুরান ঢাকায় ঘুরতে এসেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে বুধবার সকালে ঘুরতে বের হোন তিনি। পুরান ঢাকা দেখতে বেরিয়ে প্রথমেই রাষ্ট্রদূত নাজিরাবাজারের বিখ্যাত হাজীর বিরিয়ানিতে যান। সেখানে বিরিয়ানি খেতে খেতে এ বিরিয়ানির ঐতিহ্য সম্পর্কে জানেন তিনি। এর পর বাকরখানির দোকান থেকে ঐতিহ্যবাহী বাকরখানি ও মাঠাই খান তিনি। ডিএসসিসি কর্মকর্তারা জানান, মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে এ সফর করছেন। স্থানীয় প্রতিনিধি হিসেবে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন তাকে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নিদর্শন ঘুরে দেখাচ্ছেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে অনুভূতি জানানোর কথা রয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি