বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের সম্মিলিত সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার। এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দিল্লির সেনা ছাউনিতে পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হবে তাকে। বিপিনের স্ত্রী মধুলিকার শেষকৃত্যও হবে একইসাথে।
আরও পড়ুন > হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান সস্ত্রীক নিহত
তামিলনাড়ুর সুরুল বিমান ঘাঁটি থেকে তাদের মরদেহ দিল্লিতে আনা হবে আজ। রাখা হবে নিজ বাড়িতে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বিপিনের দিল্লির বাড়িতে। সেখানে দুর্ঘটনার পর থেকেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মন্ত্রী-এমপিরা। বুধবার দুপুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিপিন রাওয়াত। ১৪ আরোহীর মধ্যে বেঁচে আছেন মাত্র একজন। নিহতদের মধ্যে বিপিন ও তার স্ত্রী ছাড়াও আছেন দুই সিনিয়র সেনা কর্মকর্তা, ৫ কমান্ডো ও বিমান বাহিনীর ৫ সদস্য। দুর্ঘটনার পর জীবিতই ছিলেন বিপিন। সেসময় নিজের পরিচয়ও দেন তিনি। তবে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। জেনারেল বিপিনের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ভারত। শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান ও চীনসহ অনেক দেশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি