৬ মে ২০২৬

বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিন : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিন : প্রধানমন্ত্রী
  বাংলাপ্রেস,ঢাকা: বিনিয়োগের জন্য বাংলাদেশকেই বেছে নিতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেইড ইন বাংলাদেশ সপ্তাহের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’। ইউরোপীয় ইউনিয়নসহ পোশাক শিল্পের বিশ্বব্যাপী বাজারে বাংলাদেশকে ব্র‍্যান্ডিং করবে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নিজ বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করে বিদেশি ব্যবসায়ীদের এর অংশ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত স্থান। আপনারা বিনিয়োগের জন্য বাংলাদেশকেই বেছে নিন। এসময় রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও বিশ্বব্যাপী বাজার সৃষ্টির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় এলডিসি সুবিধা কিছুটা কমতে পারে, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে এই সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। তৈরি করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি