৬ মে ২০২৬

বিমানের এমডি পদে ১২ বিদেশিসহ প্রার্থী ৭০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিমানের এমডি পদে ১২ বিদেশিসহ প্রার্থী ৭০

বাংলাপ্রেস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ১২ বিদেশিসহ ৭০ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন।

গত ১৪ মার্চ নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। গতকাল সোমবার (১৫ এপ্রিল) ছিল আবেদন জমা দেয়ার শেষ দিন।

বাংলাদেশ বিমানের নিয়োগ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দেশি-বিদেশি মোট ৭০ জন প্রার্থী আবেদন করেছেন। এদের মধ্যে বিদেশি প্রার্থী রয়েছেন ১২ জন। তবে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কোনও বিদেশি আবেদন করেননি।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদে বহাল আছেন এ এম মোসাদ্দিক আহমেদ। টানা তৃতীয় মেয়াদে বিমানের এই পদে রয়েছেন তিনি। এর আগে ভারপ্রাপ্ত এমডি ও সিইও পদে এই সংস্থায় দায়িত্ব পালন করেন তিনি।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে এভিয়েশন বা এয়ারলাইন্সের পরিচালক পদে ১০ বছরের বছরের অভিজ্ঞতা চাওয়ায়, বিমানের কোনও সাবেক পরিচালক আবেদন করতে পারেননি।

জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় বিদেশিদের টানতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক চাওয়া হয়েছে। তবে শুধু স্নাতক হলেই চলবে না, সঙ্গে থাকতে হবে ১০ বছরের এভিয়েশন খাতের পরিচালক পদসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা। এছাড়াও এয়ারলাইন্স মার্কেটিং সম্পর্কিত জ্ঞান, কোড শেয়ার, রাজস্ব ব্যবস্থাপনা এবং অনলাইন ডিস্ট্রিবিউশন সিস্টেম জানতে হবে। জ্ঞান থাকতে হবে এভিয়েশন ও শ্রম আইন সম্পর্কেও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি