৬ মে ২০২৬

বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের লাঞ্চিং গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন চীনা নাগরকি ও দুজন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে এভার কেয়ার হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিআরটি প্রজেক্টের চিফ কিউসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি