৭ মে ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হলো ৫ম বোয়িং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হলো ৫ম বোয়িং

বাংলাপ্রেস ডেস্ক: কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো হতে সংগৃহীত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ঢাকায় এসেছে। বুধবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি জানান, উড়োজাহাজটি বিমানের ৫ম বোয়িং ৭৩৭-৮০০। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের মোট সংখ্যা দাঁড়ালো ১৪টি।

বিমানের বহরে এখন রয়েছে চারটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, দুটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৩৭-৮০০, লীজে সংগৃহীত তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ ।

আগামী জুন মাসে বিমানের বহরে যুক্ত হবে ৬ষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এ ছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে বিমান বহরে সংযোজিত হবে নিজস্ব ক্রয়কৃত সর্বশেষ দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

একের পর এক উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি বিমান তার রুট ও নেটওয়ার্ক সম্প্রারণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ১৩ মে ২০১৯ বিমান চালু করেছে ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট।

আগামী জুলাই হতে চালু হতে যাচ্ছে বিমান এর গুয়াংজু ফ্লাইট। জেদ্দা, দাম্মাম এবং রিয়াদের পাশাপাশি সৌদি আরবে বিমান এর ৪র্থ গন্তব্য মদিনায়। আগামী অক্টোবর হতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে জাতীয় পতাকাবাহী এ সংস্থাটি ।এ ছাড়া যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় আগামী জুলাই হতে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি