৪ মে ২০২৬

বিকেলের নাস্তায় সহজেই ঘরে তৈরি করুন স্প্রিং রোল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিকেলের নাস্তায় সহজেই ঘরে তৈরি করুন স্প্রিং রোল
জীবনযাপন ডেস্ক: দোকানে এখন স্প্রিং রোল পাওয়া যায় তবে হয়তো আপনার পছন্দ মত তা স্বাস্থ্যকর নয়। তাই কম খরচে ও ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করে নিন মজাদার স্প্রিং রোল। বিকেলের নাস্তায় সহজেই খেতে পারবেন মচমচে এই খাবারটি। রোল শিট তৈরির উপকরণ ময়দা ২ কাপ, তেল ২ টেবিল চামচ + ১২ চা চামচ, লবণ ১/৪ চা চামচ। প্রণালি ময়দা এর সাথে লবণ ও ২ টেবিল চামচ তেল দুহাত দিয়ে ভাল করে মাখাতে হবে। এখন প্রথমে ১/২ কাপ পানি দিয়ে ও পরে অল্প অল্প করে পানি দিয়ে নরম খামির বানাতে হবে। ৩০ মিনিট খামির ঢেকে রেখে দিন। খামির টি ১২ ভাগ করে নিন। এখন ৪ ভাগ নিয়ে ৪ টি সমান আকারের নরমাল রুটির মত হবে। একটি রুটির উপর ১ চা চামচ তেল মাখিয়ে নিন ও তার উপর প্রায় ২ টেবিল চামচের মত ময়দা ছিটিয়ে দিন। এই রুটির তেল ময়দার উপর আরেকটি রুটি দিন। তার উপর আবার তেল ময়দা দিয়ে আর একটি রুটি দিন। এখন শেষ রুটি দিয়ে ঢেকে ৪ লেয়ারের রুটিকে আস্তে আস্তে বেলে বড় করুন। এই বড় রুটিটি তাওয়াতে দিয়ে ৩০ সেকেন্ড রেখে উল্টিয়ে দিন। আবার ৩০ সেকেন্ড রেখে নামিয়ে নিন। এখন সাবধানে ৪টি রুটি খুলে নিন এবং বাকি রুটি গুলোও করে নিন। রোলের শিটের আকারে কেটে এয়ারটাইট বক্সে ডিপে সংরক্ষণ করুন। পুর তৈরি মুরগি, চিংড়ি মাছ অথবা গরু ১ কাপ (আদা রসুন দিয়ে সিদ্ধ করা ঝুরা করা), ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ ১ কাপ, বাঁধাকপি কুঁচি ২ কাপ, গাজর কুঁচি ১ কাপ, আলু কুঁচি ১ কাপ, পেঁয়াজ মিহি কুঁচি ১/২ কাপ, কাঁচামরিচ কুঁচি ৫টি, গোল মরিচের গুড়া ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, নুডলস মসলা ১ প্যাকেট, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজের কলি ১/২ কাপ কুঁচি। প্রণালি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুঁচি দিয়ে সব সবজি দিয়ে ২ মিনিট ভেজে নিন। মুরগি মিশিয়ে নুডলস সিদ্ধ দিয়ে আরো ৫ মিনিট ভাজ়ুন। এতে একে একে সব সস, মসলা ও স্বাদ বুঝে লবণ দিয়ে ভাল করে মিশিয়ে পেঁয়াজের কলি মিশিয়ে নিন এবং চুলা বন্ধ করুন। রোল তৈরি একটি বাটিতে ২ টেবিল চামচ ময়দা ও পানি মিশিয়ে কিছুটা পাতলা পেস্ট বানিয়ে রাখুন। এরপর প্রতিটি শিটের একপাশে পুর দিয়ে ১ বার রোল করে নিন। এখন রুটির ২ পাশ একটু ফোল্ড করে রুটির শেষ পর্যন্ত রোল করে নিন। ময়দা তরল মিশ্রণ রুটির রোলের সামনে দিয়ে আটকিয়ে নিন। তেল গরম করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি