৫ মে ২০২৬

বিকেলের নাস্তায় ‘ব্রেড কাটলেট’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিকেলের নাস্তায় ‘ব্রেড কাটলেট’

বাংলাপ্রেস ডেস্ক: বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে ভাজাপোড়া কিছু থাকলে আড্ডা জমে বেশ। পাউরুটি দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন মজাদার ব্রেড কাটলেট। ঘরে থাকা অল্প উপাদান দিয়েই এই কাটলেট বানানো সম্ভব।

যা যা প্রয়োজন

৮ থেকে ১০টি পাউরুটির স্লাইস, ১ কাপ পেঁয়াজ কুচি, ১ কাপ সেদ্ধ আলু, হাফ কাপ মটরশুঁটি, ২ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, ২ টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ লেবুর রস, স্বাদমতো লবণ, ভাজার জন্য তেল।

প্রণালি

একটি বাটিতে পাউরুটি আর সেদ্ধ আলু ভালো করে মিশিয়ে নিন। এবার এতে সব উপকরণ মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে নিয়ে কাটলেটের মতো বানিয়ে নিন। কড়াইয়ে তেল দিন। গরম হলে অল্প আঁচে কাটলেটগুলো ভাজুন।

সোনালি রঙা হলে তুলে নিন। পছন্দমতো লেটুস, শসা, টমেটো দিয়ে সাজিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ব্রেড কাটলেট।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি