বিকেলে গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনী কার্যালয়
বাংলা প্রেস
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর গুলশানে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে দলটি। তবে সংবাদ সম্মেলনে কারা কারা উপস্থিত থাকবেন, তা নির্দিষ্ট করে জানা যায়নি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যে অফিসে সংবাদ সম্মেলন করা হবে, সেটা নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২-এর ১০/সি রোডের ৯০ বাড়িটি বিএনপির নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি