৪ নভেম্বর ২০২৬

বিকাশ অ্যাপের মাধ্যমে বাণিজ্য মেলার টিকিটে অর্ধেক ছাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিকাশ অ্যাপের মাধ্যমে বাণিজ্য মেলার টিকিটে অর্ধেক ছাড়

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ উপলক্ষে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে বাণিজ্যমেলার প্রবেশ গেট অথবা অনলাইন থেকে মূল্যের টিকেট কিনে গ্রাহক ৫০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন।মেলায় প্রতিটি টিকেটের প্রবেশ মূল্য ৩০ টাকা। তাছাড়া বাণিজ্যমেলায় বিকাশের বুথে এসে নতুন বিকাশ একাউন্ট খুলে মেলায় বিনামূল্যে প্রবেশের সুবিধা নিতে পারেন।ক্যাশব্যাক অফারটি মেলার শেষদিন পর্যন্ত চলবে।প্রবেশ টিকেট ছাড়াও বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে রয়েছে বিকাশে পেমেন্ট করে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ।একজন বিকাশ গ্রাহক একদিনে প্রবেশ টিকেটে সর্বোচ্চ ৩০ টাকা এবং মেলাচলাকালীন পুরো সময়ে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। আর মেলার অভ্যন্তরে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক পেতে পাবেন।

বিকাশের ক্যাশব্যাক অফার পাওয়া যাবে এমন প্রতিষ্ঠানের তালিকা বিকাশের ওয়েবসাইটে পাওয়া যাবে।যে কোন প্রাপ্তবয়স্ক নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বাণিজ্যমেলায় বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ একাউন্ট খুলতে পারবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি