বিজয়ের মাস ডিসেম্বর শুরু

বাংলাপ্রেস ডেস্ক : শুরু হল বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসেই বাঙালি পায় কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দুর্বিনীত প্রাণশক্তির বাঙালি কীভাবে অর্জন করলো মুক্ত স্বদেশ?
ইতিহাসের আলোয় বাংলাদেশ। সত্তার অন্বেষায় ফিরে দেখা যাক উনিশ ১৯৪৭ এর ১৪ আগস্ট। জন্ম হলো পাকিস্তান নামক একটি ভ্রান্ত রাষ্ট্রের। প্রথম থেকেই পাঞ্জাবি কায়েমি স্বার্থে রাজনৈতিক ক্ষমতা ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে বাংলা বঞ্চিত হতে শুরু করলো।
স্বাধীনতা যে অর্জন করতে হবে নব-জাগ্রত বাঙালি এ কঠিন সত্য উপলব্ধি করতে পারলেন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এরপর পূর্ব দিগন্তে বিপ্লবের অগ্নিশিখা। নানা ঘটনা পেরিয়ে একাত্তর এলো বাঙালি জীবনে।
মহানায়কের বজ্রকন্ঠ। প্রস্তুত বাঙালি, মনে বল, বুকে সহজ। আর তো ছিলনা কিছুই। ৩০ লাখ মানুষের রক্ত, ৪ লাখ নারীর সম্ভ্রম, ১ কোটি মানুষের দেশ ত্যাগ এবং বিপুল সম্পদ ধ্বংসের ওপর দাঁড়িয়ে জনযুদ্ধের মাধ্যমে জয়লাভ করলো বাঙালি।
ইতিহাসবিদ ড. মেজবাহ কামাল বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সারাদেশের মানুষকে উদ্বেলিত করেছিল। এবং সে আহ্বান সারাদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
বাংলার মানুষের চোখের জলে ভেজা নয়টি মাস। জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সোনার বাংলার দেহ-কান্তি। এভাবেই ত্যাগের মধ্য দিয়ে অহংকার ও গৌরবের বিজয় অর্জন করলো বাঙালি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি