৫ মে ২০২৬

বিজয়ীদের অভিনন্দন জানালেন মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিজয়ীদের অভিনন্দন জানালেন মমতা
বিদেশ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে এক টুইট বার্তায় অভিনন্দন জানান তিনি। ওই টুইট বার্তায় মমতা লেখেন, বিজয়ীদের অভিনন্দন। সব পরাজিতরাই পরাজিত নয়। আমরা এসব বিষয় আবারও বিশ্লেষণ করবো এবং আপনাদের জানাবো। গণনা প্রক্রিয়া পুরোটা শেষ হওয়ার সুযোগ দিন। মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভোট গণনা শুরুর সময় তাদের অবস্থান ভালো থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৯টি আসনে এগিয়ে আছে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২২টি আসনে। অন্যদিকে কংগ্রেস মাত্র ১টি আসনে এগিয়ে আছে। সব মিলিয়ে ভারতের ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৪টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৭৯টি, এমজিবি ২০টি এবং অন্যান্য দল ৯৯টি আসনে এগিয়ে আছে। নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি