৬ মে ২০২৬

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা


বাংলাপ্রেস ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।


উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন এক ধরনের ডাকটিকিট, যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট সাধারণ ডাকটিকিটের চেয়ে ভিন্ন এবং প্রায়শই বিশেষ নকশা ও তথ্য বহন করে। এটি শুধু ডাক মাসুল হিসেবে নয়, বরং জাতির ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও কাজ করে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি