৮ মে ২০২৬

বিজিবির অভিযানে বিপুল পরিমারণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিজিবির অভিযানে বিপুল পরিমারণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের ৫৮ বিজিবি’র সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেদিনীপুর বিওপি’র সদস্যরা হরিহরনগর গ্রামের একটি আম বাগান থেকে প্রথমে মালিকবিহীন অবস্থায় ১,১৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এরপর রাজাপুর বিওপি’র অর্ন্তগত শিংনগর বাঁশবাগানের মধ্য হতে ৪৬ বোতল এবং গয়েশপুর বিওপি ১০৪ বোতলসহ মোট ১৩৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান মঙ্গলবার বিকালে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি