বিগত ১৮ বছরের রেকর্ড ভঙ্গ করে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু
বাংলাপ্রেস ডেস্ক: অতীতের সকল রেকর্ড অতিক্রম করলো ডেঙ্গু। ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। আর গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১০ হাজার যা গত ১৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
রাজধানীর সরকারি-বেসরকারি সব হাসপাতালের বর্তমান দৃশ্যই দেখলেই বীঝা যায় ডেঙ্গু কতটা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন যা গত ১৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
২০০০ সাল: আক্রান্ত ৫,৫৫১ জন; মৃত্যু : ৯৩ ২০০১ সাল: আক্রান্ত ২,৪৩০ জন মৃত্যু: ৪৪ ২০০২ সাল: আক্রান্ত ৬,২৩২ জন মৃত্যু: ৫৮ ২০০৩ সাল: আক্রান্ত ৪৮৬ জন মৃত্যু: ১০ ২০০৪ সাল: আক্রান্ত ৩,৪৩৪ মৃত্যু: ১৩ ২০১৮ সাল: আক্রান্ত ১০,১৪৮ জন মৃত্যু: ২৬
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জুলাই মাসের ২২ তারিখে ৪০৩ জন, ২৩ তারিখে ৪৭৩ জন, ২৪ তারিখে ৫৬০ জন, ২৫ তারিখে ৫৪৭ জন এবং ২৬ তারিখে ৩৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানান, গত কয়েকেদিন ধরে পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় শিশুদের নিয়ে দারুণ দুশ্চিন্তায় অভিভাবকরা। মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতি ভয়াবহ বলে অভিযোগ করছেন অনেকেই।
রাজধানী ঢাকায় শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ৬৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন। বহির্বিভাগ, নতুন ভবন, জরুরি বিভাগ সব জায়গাতেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এ বছর এই পর্যন্ত হাসপাতালে ২৩৩ জন ভর্তির এটি একটি রেকর্ড।
ঢাকার বাইরেও পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন পর্যন্ত রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন ২১ জন। ফেনীতে সদর হাসপাতালে ২৬ জন। এখানে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪৬ জন। চিকিৎসকরা জানান, ফেনীর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকায় আক্রান্ত হয়ে এসেছেন। রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন ২০ জন। এরমধ্যে আতিকুল নামে এক পুলিশ সদস্যকে রাখা হয়েছে আইসিইউতে।
বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি ২৯ জন, বরিশাল মেডিকেলে ১২ জন, নোয়াখালীতে ১০ জন আর জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে দুজন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ঢাকার বাইরের অনেক হাসপাতালেই ডেঙ্গুর পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় বেড়েছে ভোগান্তি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি