
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।মঙ্গলবার (০৬ এপ্রিল) করোনা পজিটিভ আসার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শহীদ উদ্দিন চৌধুরী।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, ‘দুই/তিনদিন ধরে খুসখুসে কাশি ছিল, পরে করোনা টেস্ট করাই। আজ ফলাফল পজিটিভ এসেছে। বাসায় আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই। তিনি লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
এদিকে, এ্যানী করোনা আক্রান্ত হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তার বন্ধু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। তিনি লেখেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী করোনা পজিটিভ। তার সুস্থতা কামনা করি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]