৫ মে ২০২৬

বিএনপির মনোনয়ন কিনেছেন গোলাম মাওলা রনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির মনোনয়ন কিনেছেন গোলাম মাওলা রনি

বাংলাপ্রেস ডেস্ক : গোলাম মাওলা রনি । সন্ধ্যায় বিএনপিতে যোগ দিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন।

গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠান শেষে তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেয়া হয়।

বিএনপিতে যোগ দেয়ার সময় গোলাম মাওলা রনি বলেন, আমি অত্যন্ত সজ্ঞানে ও সুস্থ শরীরে চিন্তাভাবনা করে আমার যে বর্তমান দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমার বোধ, বুদ্ধি, বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য দিয়ে সর্বোচ্চ এই দলের জন্য কাজ করব। এই দলের মাধ্যমে যাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থক আছেন, তাঁদের সেবা করব। সারা দেশের মানুষের সেবা করার জন্য আমি এখানে এসেছি।

এদিকে পটুয়াখালি-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

গোলাম মাওলা রনি বলেন, বর্তমান বাংলাদেশে রাজনীতির যে অবস্থা এখানে ক্ষমতাসীন একটা দল থেকে একজন সাবেক সংসদ সদস্য যেভাবে হোক আলোচিত ও সমালোচিত। তাঁর জন্য বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশি জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে শুধু মনোনয়ন জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত। আমরা যারা রাজনীতি করি সকলের মন-মস্তিষ্কে নির্বাচন, মনোনয়ন পাওয়া এবং এমপি হওয়ার স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্ন আমার নেই এবং এই স্বপ্ন ছাড়া এখানে এসেছি, তা হলে এটি ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্য এখানে এসেছি তা ভঙ্গ হলে এখানে থাকব না, এটাও ঠিক না। আমি এখানে মৃত্যু পর্যন্ত থাকব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি