৭ মে ২০২৬

বিএনপির মিছিলে আসামি যোগ দিলে গ্রেপ্তারে প্রস্তুত পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপির মিছিলে আসামি যোগ দিলে গ্রেপ্তারে প্রস্তুত পুলিশ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রস্তুত রয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। লিটন কুমার সাহা বলেন, আমরা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছি। এদিন বিএনপির প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এমন কর্মসূচিতে কোনো আসামি এসেছে, কিন্তু আমরা ধরিনি, এমন নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিএনপির উদ্যোগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে আবার কার্যালয়ে গিয়ে শেষ হবে। এর আগে গত ২১ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে অপর এক সংবাদ সম্মেলনে কর্মসূচি পালনের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন তিনি। ওই দিন রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সংসদ ভেঙে দেয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে। বিপি/টিআই      
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি