৫ মে ২০২৬

বিএনপির মানববন্ধন: নির্বাচনের আগেই কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপির মানববন্ধন: নির্বাচনের আগেই কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবি

বাংলাপ্রেস অনলাইন: একাদশ সংসদ নির্বাচনের আগেই কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না। মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান যে দানব সরকার দেশের জনগণের ওপর চেপে বসেছে, তাদের থেকে মুক্তি পেতে দরকার সব রাজনৈতিক দল ও সংগঠনের ইস্পাতকঠিন ঐক্য। তিনি বলেন, আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দল ও সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের দাবি আদায় করতে হবে। অপশাসনকে পরাজিত করতে হবে। জাতিকে মুক্তি দিতে হবে।

‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ দানবকে সরাতে হবে- এর কোনো বিকল্প নেই। তাই গণতন্ত্রমনা সব রাজনৈতিক দলকে এক হতে হবে। আসুন, সবাই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্রকে মুক্ত করি এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।’

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের নেত্রী খালেদা জিয়া আট মাস কারারুদ্ধ। সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে। উচ্চ আদালত তাকে জামিন দিলেও সরকার একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। তারা চায়, বিএনপি ও দেশ নেত্রীকে বাইরে রেখে নির্বাচন করতে। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটি তার প্রাপ্য।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি