'বিএনপির দুর্নীতি-অপশাসন বিদেশিদের কাছে তুলে ধরতে হবে'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরাসহ অতীতে বিএনপির দুর্নীতি-অপশাসনের মাধ্যমে বিরোধী রাজনৈতিকদের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল তা বিদেশিদের জানাতে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিটজ কার্ল্টন হোটেলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা দেখা করেন। এ সময় তাদের সঙ্গে বেশকিছুক্ষণ ধরে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ গতি ধরে রাখতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভোটের অধিকার ফিরে পেলেও অতীতে বিএনপি তা হরণ করেছিল। এ সময়, দেশে অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রবাসে থাকা ব্যবসায়ী-উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
৪৪ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর ধরে বন্দি এনামুলের জামিন চায় পরিবার
৫৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি