৫ মে ২০২৬

বিএনপির আন্দোলনের ডাক ভূয়া : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির আন্দোলনের ডাক ভূয়া : কাদের

বাংলাপ্রেস অনলাইন: বিএনপির সরকারবিরোধী আন্দোলনের ডাককে ভূয়া অভিহিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত দশ বছরেও আন্দোলন করতে পারেনি, আর পারবেও না। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। রোজার ঈদ আসলে বলে কোরবানির ঈদে, আবার কোরবানির ঈদ আসলে বলে রোজার ঈদে আন্দোলন। দেখতে দেখতে দশ বছর। দশ বছরে পারে নাই, দশ দিনে পারবে? বিএনপির আন্দোলনের ডাক ভূয়া।’ ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে জেলার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি হলো নালিশ পার্টি, কথায় কথায় মিথ্যা বলা বলে। জাতিসংঘে গিয়ে নালিশ করে। বিদেশিদের কাছে নালিশ করে। তারা জাতিসংঘের ভূয়া চিঠি নিয়ে আসে। তাদের আন্দোলনের ডাকও সেই চিঠির মতো ভূয়া।’

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি