বিএনপির আন্দোলন কঠোর হাতে দমন করা হবে : সেতুমন্ত্রী
বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। নির্বাচন উপলক্ষে বিএনপি দেশে কোনো অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, তারা সন্ত্রাস, জঙ্গিবাদকে মদদ দেয়ার জন্য ঐক্যজোট সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নির্বাচনী পথসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। দলটির সব গ্রহণযোগ্যতা সংকোচিত হয়েছে। তারা হত্যাকাণ্ডের মাসালম্যান ও খুনি দলে পরিণত হয়েছে। এই দলের প্রতি দেশের মানুষের কোনো আস্থা নেই বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঐক্যজোটের প্রধান ড. কামাল মন্ত্রী হবেন না বলেছেন। তা হলে ঐক্যজোটের প্রধানমন্ত্রী কে হবেন? এতিমদের টাকা মেরে খাওয়া দুর্নীতির মামলায় জেলে থাকা খালেদা জিয়া অথবা বিদেশে পলাতক হত্যা মামলার আসামি তারেক রহমান? এদের কি জনগণ মেনে নেবে? নেবে না। তিনি বলেন, ধানের শীষ ছিল পেটের বিষ, এখন এটি পরিণত হয়েছে সাপের বিষে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি