বিএনপির ৭ দফা দাবি দিয়ে কিছু হবে না :নাসিম

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি ঘোষিত ৭ দফা দাবীর জবাবে বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসেন, না এলে এসব দফা দিয়ে কিছু হবে না।’আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্মী সম্মেলন ও নির্বাচনী সংলাপ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ’র সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদ নেতা নাজমুল হক প্রধান এমপি, ইসলামিক ফ্রন্টের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর বক্তব্য রাখেন।মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে আসুন। যদি নির্বাচন না করেন তাহলে এসব দফা রফা হয়ে যাবে। নির্বাচনে না এলে যত দফাই দেন কোন লাভ হবে না।’তিনি বলেন, ‘এবার আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলে গোল দিতে চাই। দফা একটাই, নির্বাচন হবে। নির্বাচনে এক দফা এক দাবিতে জনগণ আজ ঐক্যবদ্ধ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপির জন্য এবার শেষ সুযোগ। যদি অস্তিত্ব রাখতে হয় তাহলে নির্বাচনে আসুন। জামাতের কথায় নির্বাচনে না এলে অস্তিত্ব থাকবে না, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কাগজে থাকবে বিএনপি কিন্তু অস্তিত্ব থাকবে না।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি