৫ মে ২০২৬

বিএনপিকেই ভেবে দেখতে হবে তারা কেন ভোট পেল না : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপিকেই ভেবে দেখতে হবে তারা কেন ভোট পেল না : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস, ঢাকা : একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন- বিএনপিকে ভেবে দেখতে হবে তারা কেন ভোট পেল না। তিনি আরো বলেন- ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা ৫শ’র মতো সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে । এরপরও তারা কিভাবে আশা করে জনগণ তাদের ভোট দেবে।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন- বিএনপির ব্যর্থতার কারণ কী এটা তাদের ভেবে দেখতে হবে। তারা যে অপকর্মগুলো করেছে, অগ্নি সন্ত্রাস চালিয়েছে সেটা এদেশের মানুষ ভুলে যায়নি। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত প্রায় পাঁচশোর মত মানুষ পড়ে আহত-নিহত হয়েছে। তাদের এ অপকর্মের পর তারা কিভাবে আশা করতে পারে মানুষ তাদের ভোট দেবে। বিএনপির রুদ্ররোষ থেকে গাছপালা এমনকি রাস্তাঘাটও রক্ষা পায়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। একাদশ নির্বাচনে বিএনপির মনোনয়ন বাণিজ্যের সমালোচনা করেন তিনি। পাশাপাশি, তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত করায় দেশে যোগ্য নেতা না থাকার প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের হার নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন: ২০১৮’র সঙ্গে ২০০৮ সালে নির্বাচন তুলনা করলে যারা সমালোচনা করছেন তারা দেখতে পাবেন ওই নির্বাচনে ৮৬ শতাংশেরও বেশি ভোট পড়েছিলো। কোথাও কোথাও তো ৯০ শতাংশর ভোট পড়েছিলো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি