৮ মে ২০২৬

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। তারা সেখানে সমাবেশ করবে।’

রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিআরটিসির মতিঝিল (কমলাপুর) ডিপোতে প্রধানমন্ত্রীর অনুদান দেওয়া বাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। অনুমতি না পাওয়ায় আজ রবিবার (২৪ নভেম্বর) নয়াপল্টনের কার্যালয় অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে বলে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি