বিএনপি ভারতকে সব দিয়ে দিয়েছে : তথ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ঢাকা: ভারতের কাছে যা কিছু অর্জন তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, উন্মুক্ত সমুদ্রসীমা, ছিটমহলসহ ভারত থেকে যা কিছু আদায় হয়েছে, সেটি আওয়ামী লীগ সরকারই করেছে।
বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই ভারতের কাছে সবকিছু দিয়ে এসেছে।
অসুস্থতার কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী যাননি বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, আমাদের সরকার ভারত থেকে অনেক কিছু আদায় করেছে। প্রধানমন্ত্রী পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার প্রথমবার তামাক জাতীয়সহ ২০টি পণ্য বাদে সকল পণ্যের ওপর শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আদায় করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি