৫ মে ২০২৬

বিএনপি-ঐক্য প্রক্রিয়া-যুক্তফ্রন্টের বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপি-ঐক্য প্রক্রিয়া-যুক্তফ্রন্টের বৈঠক

বাংলাপ্রেস অনলাইন: প্রথমবারের মতো জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বিএনপি।রোববার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বৈঠকটি শুর হয় বলে সূত্র জানিয়েছে। বৈঠকে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৬ জন ও বিএনপির ৩ নেতা অংশ নিয়েছেন।

সূত্র জানায়, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, যুক্তফ্রন্টের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) আব্দুল মান্নান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন বৈঠকে প্রতিনিধিত্ব করছেন।এ বৈঠক থেকে চলমান জাতীয় ঐক্যের ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কোন কিছুই জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র মতে, এদিনের বৈঠকের বিষয়বস্তু, লক্ষ্য ও কাজ সম্পর্কে কোন কিছুই জানানো হবে না। এ ব্যাপারে বিএনপির শীর্ষ এক নেতার সাথে যোগাযোগ করা হলে মুখ খুলতে রাজি হননি তিনি।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি