বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে : ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেয়ার ভিত্তিহীন অভিযোগ করছে বিএনপি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা জানে নির্বাচনে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে। সে কারণে ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ তুলছে এবং এমন কিছু কথা বলছে যার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই।’সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নিশ্চিত পরাজয় হবে জেনে নির্বাচন নিয়ে মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। দিন যতই যাচ্ছে, ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটের বাজারে তাদের ভাঙাহাট জমছে না। সেই কারণে তারা এসব অবান্তর ও ভুয়া অভিযোগ তুলছে।’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি