৫ মে ২০২৬

বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

বাংলাপ্রেস অনলাইন : ভারতের কারাগারে বন্দি বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ১৬ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিক আজিজ এ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।পাশাপাশি মামলায় অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠনও করা হয়েছে। ২০১১ সালের ৪ জুন চকরিয়া থানা পুলিশের এসআই মো. ইয়াছিন বাদী হয়ে নাশকতার অভিযোগে এ মামলা করেছিলেন। কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান নূরী এ তথ্য জানিয়েছেন।

যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, মনজুর আলম, মো. সেলিম উল্লাহ প্রকাশ রাইফেল সেলিম, সাইফুল ইসলাম, মৌলভী রফিক, আজিজুল হক, হেফাজতুর রহমান টিপু, এহছানুল কাদের সাগর, ইমরুল হাসান প্রকাশ হান্নান, জাহাঙ্গীর, জিয়াবুল কবির, জসীম উদ্দিন প্রকাশ কানা জসিম, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল কানন, জয়নাল ও আলী হোসেন প্রকাশ আজাদ।

এই ১৬ জনসহ রুবেল বড়ুয়া, নুরুল আমিন, আবদুর রহিম, জালাল উদ্দিন ও মো. বাবুল ছাড়াও আরও একজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে বলে জানান শাহজাহান নূরী।চকরিয়া থানা পুলিশের ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ২০১১ সালের ৩ জুন ফাসিয়াখালি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর রাজারবিল ব্রিজের উত্তর পাশে মালেক ড্রাইভারের বাড়িতে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন।

এ সময় রাজারবিল নয়াপাড়া ব্রিজের কাছাকাছি পৌঁছালে সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে একই ইউপির বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হকের সমর্থনে গিয়াস উদ্দিন ও তার লোকদের ওপর হামলা করা হয়। এতে তিনজন পুলিশ আহত হন। এ ঘটনায় পরে মামলা হয়।কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, ২০১২ সালে ৪ ডিসেম্বর ওই মামলায় সালাহ উদ্দিন আহমদসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই সময় ২১ জন জামিনে ছিলেন। কিন্তু পরবর্তীতে আদালতে হাজিরা না দেয়া ও আসামি পক্ষের বারবার সময়ের আবেদনের কারণে বিচার বিলম্বিত হয়। বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারক তৌফিক আজিজ অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন এবং ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি