৮ মে ২০২৬

বিএনপি জনগণের নয় কাজ করে বেগম জিয়া ও তারেক রহমানের স্বার্থে : তথ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপি জনগণের নয় কাজ করে বেগম জিয়া ও তারেক রহমানের স্বার্থে : তথ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র বক্তব্য শুনলে মনে হয়, দলটি জনগণের নয়, দলটি জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না, কাজ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বার্থ রক্ষার স্বার্থে। তাদের সমস্ত কথাবার্তা, আন্দোলন, মানববন্ধন বেগম খালেদা জিয়ার জামিন, স্বাস্থ্য আর মাঝে মধ্যে তারেক জিয়ার প্রসঙ্গ- এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সুতরাং দলটি আসলে জনগণের নয়। দলটি হচ্ছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের।’

আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘বেগম জিয়ার জামিনের আবেদন’ বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘রায় তো কোর্টের ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে মানববন্ধনে বলেছেন যে, জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার হক। জামিন তাকে আদালত দেবে কি দেবে না, সেটি আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো বক্তব্য নেই।

তবে ইতিপূর্বে তারা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করেছিলেন। নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর শাস্তি দিয়েছিলেন, উচ্চ আদালত কিন্তু সেটি বাড়িয়ে দশ বছর করেছেন। এখন উচ্চ আদালত তাকে জামিন দেবে কি-দেবে না, সেটি উচ্চ আদালতের ব্যাপার। কয়েকটি মামলায় কিন্তু তিনি জামিনে আছেন। এখানে সরকারের কোনো কিছু করণীয় নেই।’

‘মনে রাখা প্রয়োজন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি, কিন্তু বিএনপি সে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করছে, বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়নি। কাউকে যদি রাজনৈতিক কারণে আটক করা হয়, তখন সেটাকে আটকে রাখা বলে। কিন্তু তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শাস্তিভোগ করছেন। এখানেই বিএনপি ভুলটা করছে।’

তথ্যমন্ত্রীর সাথে কার্টার সেন্টার প্রতিনিধি দলের সাক্ষাৎ এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা কার্টার সেন্টারের বাংলাদেশ সফররত প্রতিনিধিদল সাক্ষাৎ করে। নারীদের তথ্যের অধিকার ও আইনি সহায়তাবৃদ্ধিতে সরকার গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন তারা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এ কার্যক্রমকে আরো শক্তিশালী করতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতার কথা জানান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

বিশ্বে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিম্মি কার্টার প্রতিষ্ঠিত এ সংস্থার আইনের শাসন বিভাগের পরিচালক (ডিরেক্টর- রুল অভ্ ল’) লরা নিউম্যান (Laura Neuman) -এর নেতৃত্বে উর্ধ্বতন সহযোগী পরিচালক গ্যাবি সলটেরো (Gabe Soltero), সহযোগী পরিচালক ক্যারি ম্যাকি (Kari Mackey ও বাংলাদেশে কার্টার সেন্টারের চিফ অভ্ পার্টি সুমনা এস মাহমুদ বৈঠকে যোগ দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি