বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে
সৈয়দপুর প্রতিনিধি: বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে-বিদেশে বসে আবারো সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করা হচ্ছে।
ঢাকা থেকে নীলফামারী পর্যন্ত ট্রেনযাত্রা শেষে রোববার সকালে সৈয়দপুর বিমান বন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। যাত্রাপথে ১৭টি পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ।
কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ট্রেনযাত্রা দেখে তারা (বিএনপি) বুঝে ফেলেছে জনগণের ভোটে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি