৬ মে ২০২৬

বিএনপি এখন নেতৃত্বের সংকটে ভূগছেন, তাদের ভাঙ্গার কিছু নেই : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি এখন নেতৃত্বের সংকটে ভূগছেন, তাদের ভাঙ্গার কিছু নেই : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন বিএনপিকে ভাঙ্গার কিছু নেই। তারা নিজে নিজেই ভেঙ্গে পড়েছে। কখনও ডঃ কামাল হোসেন, কখনও লন্ডন থেকে তারেক জিয়া আবার জেল থেকে কখনও খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন। তাদের প্রকৃত নেতাকে সেটাই বোঝা দুষ্কর হয়ে পড়েছে।

আজ সকাল ১০ টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিন এ কথাগুলো বলেন। তিনি আরোও বলেন মনেনায়ন বানিজ্য ও তাদের স্বীদ্ধান্ত হিনতার কারণে নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে বিএনপির। জনগন আর জালাও পোড়াও ও সন্ত্রসীদের পছন্দ করেনা। তাই তারা বিভিন্ন সময়ে নানা কথা বলছেন। এছাড়াও তিনি বলেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজোড়িত জেলা মেহেরপুরের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। একই ভাবে বঙ্গবন্ধুর নামের এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমাকে জনপ্রশাসনের মত গুরত্বপূর্ন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করেছেন।

মুজিবনগর বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকালে মুজিবনগর পৌছে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শহীদের প্রতি শদ্ধা জানান। এসময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি জয়নাল আবেদীন, প্রতিমন্ত্রী পত্নি সৈয়দ মোনালিসা হোসেন, জেলা প্রশাসক মো: আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. শামীমা নাজনিন, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, হাইকোর্টের সিনিয়র জজ মিল্টন হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সভাপতি এম আর মুকুল ইসলাম, শরিফুল টগরসহ দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে তিনি মুজিবনগর সরাকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি