বিদ্যুৎ উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ: সক্ষমতা এখন ৩২,৩৩২ মেগাওয়াট
বাংলাপ্রেস ডেস্ক: দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চাহিদা অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কুমিল্লা-৪ আসনের এনসিপিদলীয় সংসদ সংসদ হাসনাত আবদুল্লাহর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান যুদ্ধের পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে পেট্রল পাম্পে যে পরিমাণে তেল বিক্রি হতে দেড় দিন লাগতো, সে পরিমাণ তেল এখন দুই ঘণ্টায় বিক্রি হয়ে যায়। সেজন্য মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে। লাইন দেখা যায় কিন্তু পেট্রল সাপ্লাই হয় না এটা ঠিক না পেট্রল প্রতিদিন সরবরাহ করা হয়।’
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি