বিদ্যুতের তারে স্পর্শ, ছাদ থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ছাদ থেকে পড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।নিহত মনিরুজ্জামান মনির বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে।
সহপাঠীরা জানান, মনির বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজ কক্ষের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলেন।এ সময় অসাবধানতাবশত মনিরের হাত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি ভবনের নিচে থাকা পুকুরে পড়ে যান।সহপাঠীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাভাবিপ্রবির প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই।পুলিশ প্রশাসনের সহযোগিতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হতাশা, পুরনোদের জন্য সুখবর
জবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
এইচএসসিতে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার পরিকল্পনা
সঙ্গীত একাডেমি