বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বেঁধে দিলো আদানি গ্রুপ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বকেয়া পরিশোধে আগামী জুন পর্যন্ত বাংলাদেশকে সময় দিয়েছে ভারতের আদানি গ্রুপ। রোববার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এ-সংক্রান্ত একটা চিঠি পাঠিয়েছে কোম্পানিটি। ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবির কাছে আদানির পাওনা ১০ হাজার ৩০৯ কোটি টাকা।
চিঠিতে জুনের মধ্যে বিল পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফের প্রস্তাব দিয়েছে আদানি। এর আগে ৯ জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এ কেন্দ্রটি। পাওনা নিয়ে গত আগস্টের পর থেকে আদানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে। গত অক্টোবরে বকেয়া শোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দেয় আদানি। নভেম্বরে একটি ইউনিটের উৎপাদন আদানি বন্ধও রাখে। পরে আংশিক বকেয়া পরিশোধ করে বাংলাদেশ।
আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে টেন্ডার ছাড়াই বিশেষ ক্ষমতা আইনে আদানির সঙ্গে চুক্তি করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে শেখ হাসিনা বিশেষ বিবেচনায় এ চুক্তি হয়। চুক্তিতে আদানিকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়, যা নিয়ে সমালোচনা হয়ে আসছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। এতে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। ২০২৩ সালে কেন্দ্রটি উৎপাদনে আসে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি