৬ মে ২০২৬

বিদ্রোহী প্রার্থীরা আওয়ামীলীগের কেউনা : এম এ খালেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদ্রোহী প্রার্থীরা আওয়ামীলীগের কেউনা : এম এ খালেক

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : এলাকার উন্নয়ন ও কর্মীদের মূল্যায়নে কাজ করবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এ খালেক।

রবিবার দুপুর ২ টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যায়ে কর্মী সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তারা আওয়ামীলীগের কেউনা। আওয়ামীলীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই। সংসদ সদস্য মো: মকবুল হোসেন বলেন, ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। তারপরও জনগনের দাবির মুখে দুইবার আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট করে আমি ভুল করেছি জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছি তিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আপনারা যারা মনোনয়ন না পেয়ে তার বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট করছেন এটা ভুল করছেন।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র আহম্মেদ আলী,জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল আহম্মেদ,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা পরিষদের সদস্য ও তেতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাম্মদ আলি, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,পৌর কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর বদরুল আলম, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবলীগ সম্পাদক রাহিবুল ইসলাম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি