৭ মে ২০২৬

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি করবে না কানাডা সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিদেশিদের কাছে বাড়ি বিক্রি করবে না কানাডা সরকার
সাবিত্রী রায়: আগামী দুই বছর বিদেশিদের কাছে বাড়ি বিক্রি করবে না কানাডা সরকার। তবে কানাডায় পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী, কানাডিয়ান প্রতিষ্ঠানের বিদেশি কর্মী এবং সে দেশে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিদের ওপর বাড়ি কেনার নিষেধাজ্ঞা কার্যকর হবে না। নিজ দেশের নাগরিকদের আবাসন সঙ্কট সমস্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞাটি গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে বলে জানা গেছে। গত ডিসেম্বর মাসের শেষে দিকে অটোয়া কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, এ নিষেধাজ্ঞা শুধু শহর অঞ্চলের বাসস্থানগুলোর জন্য প্রযোজ্য হবে। তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বলেও জানানো হয়। ২০২১ সালে নির্বাচনী প্রচারণা চলার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই বছরের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব দেন। তখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে বাড়ির মালিকানা কেনাটা অনেক কানাডীয় নাগরিকের নাগালের বাইরে ছিল। ২০২১ সালের নির্বাচনে বিজয় লাভের পর লিবারেলরা `প্রহিবিশন অন দ্য পারচেজ অব রেসিডেনসিয়াল প্রোপার্টি বাই নন-কানাডিয়ানস অ্যাক্ট’ নামের আইনটি প্রণয়ন করেন। ভ্যানকুভার ও টরন্টোর মতো বড় বাজারগুলোতেও নন-রেসিডেন্ট (স্থায়ী বাসিন্দা নন) এবং ফাঁকা বাড়িঘরের ওপর কর আরোপ করা হয়েছে। কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শুরুতে বাড়ির গড় মূল্য ৮ লাখ কানাডীয় ডলারের (৬ কোটি ৭ লাখ টাকা) চেয়ে বেশি ছিল। গত মাসে তা কমে ৬ লাখ ৩০ হাজার কানাডীয় ডলারে (৪ কোটি ৭৮ লাখ টাকা) দাঁড়িয়েছে। কানাডার জাতীয় জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বিদেশিদের মালিকানায় থাকার ঘরবাড়ির সংখ্যা ৫ শতাংশের কম। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে স্থানীয়দের কাছে বাড়িঘর সহজলভ্য করার যে প্রত্যাশা করা হচ্ছে, তাতে খুব একটা লাভ হবে না। তার চেয়ে বেশি করে বাড়িঘর নির্মাণের পরামর্শ দিয়েছেন তারা। জাতীয় আবাসন সংস্থা দ্য কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ২০৩০ সাল নাগাদ প্রায় এক কোটি ৯০ লাখ আবাসনের প্রয়োজন। এর মানে হলো অবশ্যই নতুন করে ৫৮ লাখ বাড়ি নির্মাণ করতে হবে। দ্য কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন আরো বলেছে, ওই চাহিদা পূরণে ৩৫ লাখ আবাসন নির্মাণের পরিকল্পনা চলছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি