বিদেশি ঋণ পরিশোধের চাপ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অতীত সরকারের নেওয়া বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তী সরকার ৪০০ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে। একই সঙ্গে বাড়ছে ঋণের সুদ পরিশোধের চাপও। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এ চাপ আরও বাড়বে।এ ছাড়া আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর পর বাড়বে ঋণের সুদ হারও। অবশ্য এলডিসি গ্র্যাজুয়েশনের পর অন্তত চার বছর সময় পাবে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। ফলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচিত নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে।এতে করে এই বিদেশি ঋণ পরিশোধের চ্যালেঞ্জ বাড়বে নির্বাচিত নতুন সরকারের ঘাড়েও। অর্থবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এ ছাড়া বাংলাদেশ এখন এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছে।এটা এক রকম চূড়ান্তই। এ সময় পেছানোর আবেদনেরও কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী নির্বাচন হলে দায়িত্ব গ্রহণের শুরুতেই নতুন সরকারকে যে কয়টি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে তার মধ্যে বিদেশি ঋণ পরিশোধ অন্যতম। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়বে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি