বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ একটি বিষয়। এ নিয়ে বিদেশি দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে ছুটোছুটি করতে হতো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অবশেষে তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। এই যাচাই বাচাই প্রক্রিয়া এখন অনলাইনেই করা যাবে। এতে শিক্ষার্থী ও প্রবাসীদের সময়, শ্রম ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, পূর্বে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল ছিল। দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়া প্রয়োজন হতো, যা শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াত। নতুন অনলাইন সিস্টেম চালু হলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।
সরকারের নতুন অনলাইন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা এখন তাদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করতে পারবেন। পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রদান করবে।
এ ধরনের ডিজিটাল ব্যবস্থা শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে ডকুমেন্ট যাচাই করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদান নিশ্চিত করবে।
অ্যাপোস্টিল হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকারিভাবে জারি করা সার্টিফিকেট, যা নথিপত্রের সত্যতা নিশ্চিত করে। এটি বিদেশে শিক্ষাগত, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজনীয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি