৫ মে ২০২৬

বিদেশীদের কাছে নালিশ বিএনপির সংকীর্ণ মানসিকতা: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিদেশীদের কাছে নালিশ বিএনপির সংকীর্ণ মানসিকতা: কাদের

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে অসম্মান করে বিদেশীদের কাছে নালিশ বিএনপির সংকীর্ণ মানসিকতা পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) বিদেশীদের কাছে নালিশ করে দেশ ও জনগণকে অসম্মান করেছে। জনগণকে অসম্মান করার বিষয়ে আমি জনগণের বিবেকের আদালতে পাল্টা নালিশ করছি।’ ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েব সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের (বিএনপি) স্বপ্ন নেক্সট ইলেকশন, ক্ষমতা ছাড়া এরা কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি ও তার দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের রাজনীতি করেন, দেশের গণতন্ত্র নিয়ে আপনাদের কোন নালিশ থাকলে আপনার জনগণের কাছে নালিশ করুন।’

‘ভোট দেবে জনগণ, বিদেশীরা কি ক্ষমতায় বসাবে’- এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী কাদের বলেন, কোন বিদেশী শক্তি দেশে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে বিএনপির নেতারা বিদেশে গিয়ে নালিশ করে দেশকে ছোট করার মতো ছোট মানসিকতার পরিচয় দিতে পারতেন না।

দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি’র কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘এদেশ কি জিম্বাবুয়ে, এই দেশ কি ইয়েমেন, এই দেশ কি আফগানিস্তান, এই দেশ কি সোমালিয়া এই দেশ কি সুদান এই দেশে কি কঙ্গো এই দেশকি সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত যে, এই দেশকে নিয়ে নালিশ করতে হবে? দেশকে ছোট করতে হবে? এর মাধ্যমে দেশের জনগণকে অসম্মান করা হচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, উপ-কমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি