৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনায় আহত ফিরোজা বেগম নামের ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ‘সামান্য’ আহত হন বলে পুলিশ জানায়।

নিহত নারীর বয়স ৬০ বছর। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার সকালে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন।

পথে গোপিনাথপুর এলাকায় হঠাৎ গাড়িবহরের সামনে ফিরোজা বেগম নামের ওই বৃদ্ধা পথচারী চলে আসেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের গন্তব্যে রওনা হন বলে ওসি শাহিনুজ্জামান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি