বেশিরভাগ মার্কিনী ট্রাম্পকে বিশ্বাস করে না !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০০ দিন বাকি থাকতে, ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বেশিরভাগ মার্কিনী।
সোমবার এসোসিয়েটেড প্রেস-এপি এবং এনওআরসি’র জরিপে উঠে এসেছে এ তথ্য। জানানো হয়, করোনা মহামারির মোকাবেলায় প্রশাসনের গৃহীত পদক্ষেপকে সমর্থন করেন মাত্র ৩২ শতাংশ মানুষ। দেশের প্রত্যেক ১০ জন বাসিন্দার ৮ জনই ভাবছেন দেশ ভুলপথে এগুচ্ছে।
জরিপ অনুসারে, ৩৮ শতাংশ মার্কিনী ভাবেন মহামারির এই ক্রান্তিলগ্নেও অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। অথচ, জানুয়ারি থেকে ৬৭ শতাংশ নিম্নমুখী মার্কিন অর্থনীতি।
এদিকে ট্রাম্পের নেয়া বিভিন্ন উদ্যেগকে সমর্থন জানিয়েছেন ৮১ ভাগ রিপাবলিকান। কিন্তু সামগ্রিক জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তা বেশি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি