৫ মে ২০২৬

বেরোবি যুগান্তর প্রতিনিধির উপর হামলায় জাককানইবিসাসের নিন্দা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বেরোবি যুগান্তর প্রতিনিধির উপর হামলায় জাককানইবিসাসের নিন্দা

জাককানইবি প্রতিনিধি: বেরোবি যুগান্তর প্রতিনিধির উপর হামলায় জাককানইবিসাসের নিন্দা। ইভটিজিং এর প্রতিবাদ করায় এবং পূর্বের নিউজের জের ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাব্বি হাসান সবুজকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ কর্মীরা ।বেরোবি সাংবাদিকের উপর হামলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) নিন্দা জানিয়েছে ।

শনিবার জাককানইবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকের উপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকদের মারধর করে তাদের কলমকে থামিয়ে দেয়া যায় না। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেই সাথে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮ টার দিকে বিজয় সড়কে রাব্বি হাসানের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি