৫ মে ২০২৬

বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু
 

বাংলাপ্রেস অনলাইন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ঘোষিত সাবজেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক। বুধবার (১০ অক্টোবর) বিকেলে বেগম খালেদা জিয়াকে দেখে আসার পর হাসপাতালে সাংবাদিকদের তিনি একথা জানান। এসময় তিনি জানান, অসুস্থ বেগম জিয়ার সঙ্গে কথা বলে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন থেকে ধারাবাহিকভাবে তার পরিপূর্ণ চিকিৎসা চলবে বলেও জানান তিনি। এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল চারটায় অধ্যাপক ডাক্তার আবদুল জলিল চৌধুরীর নেতৃত্বে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়ার কেবিনে যান তার চিকিৎসার জন্য গঠিত ৫ সদস্যের পূর্ণ মেডিকেল বোর্ড।

তাদের সঙ্গে কেবিনে যান হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত পরিচালকও। প্রায় দেড় ঘণ্টা ধরে সাক্ষাৎ ও পরীক্ষা নিরীক্ষা শেষে তারা বেরিয়ে আসেন। তবে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের কোনো সদস্যই এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি