৫ মে ২০২৬

বীর প্রতীক তারামন বিবি আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বীর প্রতীক তারামন বিবি আর নেই

বাংলাপ্রেস ডেস্ক : বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি আর নেই। কুড়িগ্রামের রাজিবপুরে নিজ বাড়িতে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সম্মুখ সমরে ও নানা কার্যক্রমে অংশগ্রহণ করে বীর প্রতীক খেতাব অর্জন করেন তারামন বিবি।

পারিবারিক কবরস্থানে তারামন বিবিকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। তারামন বিবি নিভৃতেই বসবাস করছিলেন রাজিবপুরে স্বামী ও দুই সন্তান নিয়ে। ঠাণ্ডাজনিত সমস্যা ও ফুসফুসের জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তারামন বিবি। তবে সম্প্রতি তার শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় হাঁটাচলাতে সমস্যা হচ্ছিল। এর আগে গত নভেম্বরে শারীরিক অবস্থার অবনতি হলে, তাকা ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। অবশ্য কদিন পরেই তিনি ফিরে যান নিজ বাড়িতে।

তারামন বিবির জন্ম ১৯৫৭ সালে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে। মোছাম্মৎ তারামন বেগম যিনি তারামন বিবি নামে অধিক পরিচিত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা হিসেবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেন। সম্মুখ যুদ্ধে পাকবাহিনীদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করায় তার অনেক অবদান রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীদের খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের দেয়াসহ নানা কার্যক্রমে অংশ নিয়ে বীর প্রতীক খেতাব পান তিনি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি