
বাংলাপ্রেস অনলাইন: রাত পোহালেই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। রাজধানীর পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। শেষ মুহূর্তে ক্রেতার সংখ্যা কম থাকায় রাজধানীর অনেক হাটেই পশুর দাম পড়ে গেছে। ছোট গরু টুকটাক বিক্রি হলেও বড় গরুর ব্যাপারীদের মধ্য চলছে চাপা কান্না। কেউ বলছেন লোকসান হলেও তারা গরু বিক্রি করে ফিরছেন। কেউ আবার গরু নিয়ে বাড়ি ফিরছেন। আজ মঙ্গলবার রাজধানীর একাধিক পশুর হাটে ছিল এমনই চিত্র।
ঈদের আগের দিন হিসেবে হাটগুলোতে ক্রেতার সংখ্যা অন্যবারের চেয়ে তুলনামূলক কম ছিল আজ। কারণ এবার দুই একদিন আগে থেকেই হাটগুলোতে বেচাকেনা বেশ জমে উঠে। এছাড়া গরুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]