৬ মে ২০২৬

বছরের প্রথম ৩ মাসেই ফাইজারের মুনাফা ৪৯০ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বছরের প্রথম ৩ মাসেই ফাইজারের মুনাফা ৪৯০ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক : মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার কভিড-১৯ টিকার ওপর ভর করে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তিন মাসেই ৪৯০ কোটি ডলার মুনাফার কথা জানিয়েছে। টিকার দৃঢ় চাহিদার জন্য নাটকীয়ভাবে সংস্থাটি ২০২১ সালের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে। জার্মান অংশীদার বায়োএনটেকের সঙ্গে মিলে ফাইজার কভিড-১৯ টিকা উৎপাদন করছে। এ টিকা ও আগামী তিন বছরে বার্ষিক বুস্টার ডোজ থেকে সংস্থাটি শক্তিশালী আয়ের প্রত্যাশা করছে। ভায়াগ্রা ও লিপিটরের মতো ব্লকবাস্টার চিকিৎসার জন্য বিপণন সংস্থা হিসেবে কাজ করত ফাইজার। এক দশক আগে নেয়া নতুন ব্যবসায়িক নীতিতে সংস্থাটি ক্যান্সার ও বিরল রোগের ওষুধ এবং টিকা তৈরিতে নিজেকে পাওয়ার হাউজে রূপান্তর করে। মঙ্গলবার ফাইজার চলতি বছর কভিড-১৯ টিকা বিক্রির পূর্বাভাসকে প্রায় দ্বিগুণ করেছে। এ সময়ে সংস্থাটি টিকা বিক্রি থেকে আয়ের পূর্বাভাস ১ হাজার ৫০০ কোটি থেকে ২ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত করেছে। অংশীদাররা আশা করছে, এ বছর সংস্থাটি ২৫০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে সক্ষম হবে। এর মধ্যে ৩০ কোটি ডোজই যুক্তরাষ্ট্রের জন্য। এরই মধ্যে সংস্থাটি বার্ষিক বুস্টার ডোজ তৈরির জন্যও প্রস্তুতি নিচ্ছে। জানুয়ারি থেকে মার্চ সময়কালে সংস্থাটির নিট আয় হয়েছে ৪৮৮ কোটি ডলার। শেয়ারপ্রতি এ আয় ৮৬ সেন্ট। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটির নিট আয় ছিল ৩৩৬ কোটি ডলার কিংবা শেয়ারপ্রতি ৬০ সেন্ট। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি