বছর জুড়ে ধনেপাতা সংরক্ষণ করুন মাত্র দু’টি পদ্ধতিতে
বাংলাপ্রেস ডেস্ক: রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। পরিবেশনের জন্যও ধনেপাতা ব্যবহার করা হয়। তাছাড়া ধনেপাতা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ধনেপাতা রাখা উচিত।
তবে সারা বছর বাজারে ধনে পাতা পাওয়া যায় না। কিন্তু শীতকালে বাজারে প্রচুর ধনেপাতার দেখা মেলে। এসময় এটি বেশ সহজলভ্যও হয়। আর দামেও কম পাওয়া যায়। তাই চাইলে শীতের সময়ে বেশি পরিমাণে ধনেপাতা কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক বছর জুড়ে ধনেপাতা সংরক্ষণের পদ্ধতি-
১. প্রথমে ধনেপাতাগুলো ছুড়ি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিন। এবার বরফ জমানোর ট্রেতে অল্প অল্প করে ধনে পাতা ভরে তাতে সামান্য করে প্রতি কিউবে পানি দিয়ে দিন। এবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিন এবং রান্নার সময় একটি করে কিউব বের করে ব্যবহার করুন। দেখবেন ধনেপাতাগুলাে একদম সতেজ রয়েছে। ২. প্রথমে ধনেপাতার ডাটা থেকে পাতা বেছে নিন। পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পেপারের উপর বিছিয়ে দিন। ঘণ্টাখানেক পর পানি টেনে পাতাগুলো ড্রাই হলে কিচেন টিস্যুতে নিয়ে চারপাশ আটকে জিপলক ব্যাগ বা পলিথিনে বা বাটিতে ভরে ফ্রিজে রাখুন। প্রয়োজন মতো বের করে ব্যবহার করুন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি